বৃষ্টি এল চা-বাগানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ খরার পর ঝমঝমিয়ে বৃষ্টি এল চা-বাগানে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা উপত্যকার বিস্তীর্ণ চা শিল্পাঞ্চলে চা উৎপাদনের সঙ্গে জড়িত সবার মনে এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান, এ বৃষ্টির ফলে রোপণ করা নতুন চারাগুলো রক্ষা পাবে। এসব গাছে তিন-চার দিনের মধ্যে কুঁড়ি দেখা দেবে।