বৃষ্টি কমে গরম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণের প্রথম দিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছিল। বৃষ্টির দাপট কমে আসায় গরম বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনে স্থল নিম্নচাপের কারণে পুরো বাংলাদেশেই ছিল বৃষ্টির দাপট। স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বৃষ্টির পরিমাণ কমেছে।

আজ বুধবার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

দেশের প্রায় সব বিভাগীয় শহরে তাপমাত্রা বেড়েছে।গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ কুতুবদিয়ায় ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছিল।আজ টেকনাফে ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।