বৃষ্টি-কাদায় পিচ্ছিল রাস্তায় যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় মহাসড়কে মাটি পড়ে ও বৃষ্টির কারণে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ি এগোতে পারছে না। প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। কয়েকটি গাড়ি সড়কের পাশে কাত হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটা থেকে দশটা পর্যন্ত যানজট লেগে থাকতে দেখা গেছে।
স্থানীয় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমেদ জানান, কেঁওচিয়ার বিল থেকে মাটি কেটে মহাসড়ক দিয়ে পরিবহন করায় মাটি পড়ে এবং বৃষ্টির পানিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে গেছে। এতে যানজট সৃষ্টি হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাটি পড়ে পিচ্ছিল রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। সড়ক থেকে কাদা সরিয়ে যানজটমুক্ত করার চেষ্টা চলছে।