প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ধরে নেব ঈদ ও পূজা পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হবে। বৃষ্টিও চলবে, রাস্তার সংস্কারকাজও চলবে। যেকোনো অবস্থায় রাস্তাকে আমরা সচল রাখব।’
গতকাল শুক্রবার বিকেলে মন্ত্রী গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় উড়ালসেতু ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন নির্মাণকাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক কর্নেল যুবায়ের সালেহীন, প্রকৌশলী মো. হাফিজুর রহমান, সওজের ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক প্রমুখ।