বৃষ্টি চেয়ে নামাজ ও দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত খরা ও অনাবৃষ্টির কারণে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চেয়ে গতকাল শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় ও দোয়া মাহফিল হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়া ইউনিয়নের কান্দানিয়া ঈদগাহ মাঠের আশপাশের এলাকার শত শত মুসল্লি, কৃষক, শিশু ও নারী জুমার নামাজের পর বিশেষ দোয়ায় অংশ নেয়। এ ছাড়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, কাপাসিয়া বাজার জামে মসজিদ, কাপাসিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ, বরুণ রোডের মোহামঞ্চদিয়া জামে মসজিদ, গোরস্থান জামে মসজিদ, তরগাঁও খেয়াঘাট জামে মসজিদ, সাফাইশ্রী জামে মসজিদ, কান্দানিয়া জামে মসজিদ, বানার হাওলা জামে মসজিদ, খোদাদিয়া জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় ও দোয়া করা হয়েছে।