বৃষ্টি পাস করলেও কাঁদছেন তার মা-বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর মহল্লার জাফর উদ্দিনের মেয়ে বৃষ্টি খাতুন গত ১৬ এপ্রিল অভিমানে আত্মহত্যা করে। সে এবার এসএসসি পরীক্ষায় কারিগরি শাখায় জিপিএ-৪.১২ পেয়ে পাস করেছে। এ খবর পেয়ে কাঁদছেন তার বাবা-মা।বৃষ্টির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্কেলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি ১৬ এপ্রিল উপজেলার ফজরউদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলা দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাবা-মা তাকে বকাঝকা করেন। এরপর সে নিজের কক্ষে গিয়ে কীটনাশক পান করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।