ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানিতে দুর্গন্ধ। বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গতকাল রোববার দুপুরে পোস্তগোলার ডেসা কলোনি সড়কে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়রের কাছে এ অভিযোগ করেন এলাকাবাসী।
সভায় জনগণের এসব সমস্যার কথা শুনে তা তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে পোস্তগোলার বাসিন্দা আবদুল আজিজ বলেন, দীর্ঘদিন ধরে পোস্তগোলা, করিমুল্লারবাগ, জুরাইনসহ বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ আসছে। এই পানিতে কোনো কাজই করা যায় না। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। আলমবাগের বাসিন্দা চান মিয়া বলেন, আলমবাগে প্রায় সব সড়কই বাড়ি থেকে গড়ে তিন ফুট উঁচু। এতে বৃষ্টি হলেই মহল্লায় পানি জমে যায়। এলাকায় বড় ড্রেন না থাকায় পানি যেতেও পাঁচ থেকে ছয় দিন সময় লাগে। ফলে বর্ষার মৌসুমে সবাইকে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। এ সময় মঞ্চে উপস্থিত থাকা ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হাসিবুর রহমান এক মাসের মধ্যে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পোস্তগোলার স্থানীয় বাসিন্দা ইমদাদুল হক বলেন, পোস্তগোলায় কোনো খেলার মাঠ ও পার্ক নেই। এতে মহল্লার শিশু-কিশোরেরা খেলাধুলা করতে পারে না। এই ওয়ার্ডে ডিএসসিসির কোনো কমিউনিটি সেন্টারও নেই। অথচ এই এলাকায় অনেক খাসজমি দখল করে রেখেছে ভূমিদস্যুরা।
করিমুল্লারবাগের উঁচু বাড়ি এলাকায় কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, মহল্লায় নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না। মশার উৎপাতে সবাই অতিষ্ঠ। এ ছাড়া ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের গলির সব সড়কই ভাঙাচোরা। প্রধান সড়কগুলোতে ধুলাবালু উড়ছে।
শ্মশানঘাটের লোহার ব্যবসায়ী শেখ আজহার বলেন, শ্মশানঘাট ও পোস্তগোলায় কোনো পাবলিক টয়লেট নেই। নাগরিকদের এসব সমস্যার কথা শুনে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, ঢাকা শহরে হাজারো সমস্যা বিদ্যমান। এ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে ডিএসসিসি। মেয়র বলেন, গত এক বছরে ডিএসসিসি প্রায় ৩০০টি সড়ক সংস্কার করেছে। এখন ১ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান আছে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ সৈয়দ আবু হোসেন, ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পোস্তগোলায়জনতারমুখোমুখিমেয়র
বৃষ্টি হলেই জলাবদ্ধতা সব রাস্তা ভাঙাচোরা
রাজধানী প্রতিবেদক