বৃষ্টিতে আনোয়ারার নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের টানা বর্ষণে এবং কেইপিজেডের পানি নেমে চট্টগ্রামের আনোয়ারার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিতে ভেসে গেছে দুটি ঘর ও অসংখ্য পুকুর।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিনের বর্ষণে উপজেলার কৈখাইন, উত্তর ইছাখালী, কুনীরবিল, হাইলধর, পরৈকোড়া, কেয়াগড়, আনোয়ারা সদর, বারখাইন ও চাতরীসহ বিভিন্ন গ্রামে প্লাবনের সৃষ্টি হয়েছে। এসব গ্রামের অনেক পুকুরের মাছ ভেসে গেছে বলে জানা গেছে। এদিকে, কোরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) পানি নেমে এর পার্শ্ববর্তী গুয়াপঞ্চক ও বৈরাগ গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তা ছাড়া গুয়াপঞ্চক গ্রামের দুটি ঘর পানিতে ভেসে গেছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ ফারুক হোসেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন।