বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রাতের বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় গতকাল রোববার জলাবদ্ধতা দেখা দেয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন লোকজন। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে।

লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, পানিনিষ্কাশনের নালাগুলো নামমাত্র। কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হলেই রাস্তাগুলো ডুবে যায়। বছরের পর বছর ভোগান্তি চললেও সমস্যা সমাধানের উদ্যোগ নেই।

নোয়াখালী জিলা স্কুলের ছাত্র আবির হোসেন বলেন, শহরের সার্কিট হাউস সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই সড়কটিতে প্রায় হাঁটুপানি জমে যায়।

নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খাঁন বলেন, ড্রেনেজ সমস্যার কারণে কিছু কিছু এলাকায় বর্ষায় সমস্যা হচ্ছে।