বৃষ্টিতে পাহাড়ে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টি ও ঢলে পাহাড়ে ভূমিধসের সৃষ্টি হয়েছে। গত ২ / ৩ দিন ধরেই ভূমিধস চলছে। আজও কক্সবাজারে পাহাড়ধসে মা-মেয়েসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। গত দু’দিনে খাগড়াছড়িতে হয়েছে ভূমিধস।

ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার
ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার

কক্সবাজারের রাডার স্টেশনের নিচে কবরস্থান পাড়ায় পাহাড়ধস হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী, বিজিবি ও দমকল বাহিনীর সদস্যরা। ছবিটি আজকের। 

ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার
ছবি: আবদুল কুদ্দুস, কক্সবাজার

উদ্ধারকাজ চলছে। 

ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

ম্যানোলা পাহাড়ের একাংশ ধসে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির নিচতলায় পড়েছে। ছবিটি গতকাল বেলা তিনটায় তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

পাহাড়ধসে চট্টগ্রামের শিল্পকলা একাডেমীর পেছনের দিকে একটি কক্ষের জানালাসহ দেয়াল ভেঙে পড়েছে। ছবি গতকালের। 

ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

খাগড়াছড়িতে নিজেদের বাড়ির ওপর থেকে মাটি সরাচ্ছেন এলাকাবাসী। খাগড়াছড়ি শহরের পূর্ব শালবন মুসলিম পিসি গ্যাব এলাকা থেকে শনিবার ছবিটি তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

পাহাড়ের একাংশ ধসে পড়েছে বসতবাড়ির ওপর। ছবিটি খাগড়াছড়ি শহরের পশ্চিম শালবন হরিণাথপাড়া এলাকা থেকে তোলা।