বৃষ্টিতে পীরগঞ্জে সোয়া কোটি টাকার ইট নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইটভাটাগুলোর কাঁচা ইট গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। গতকাল উপজেলার ভেমটিয়া এসবি ভাটা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইটভাটাগুলোর কাঁচা ইট গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। গতকাল উপজেলার ভেমটিয়া এসবি ভাটা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাতটি ইটভাটার ৬০ লক্ষাধিক কাঁচা ইট গত সপ্তাহের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভাটার মালিকেরা জানিয়েছেন। এতে বাজারে ইটের দামও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, পীরগঞ্জের চাপোড়, ভেমটিয়া, গুয়াগাঁও, আরাজি উজ্জলকোঠা, সিন্দুরনা, বৈরচুনা ও উত্তর গড়গাঁও গ্রামের সেভেন বি, এসবি এমবি, এবি ব্রিকসসহ সাতটি ইটের ভাটা চালু করা হয়েছে এবার। এগুলোর কয়েকটিতে উৎপাদন শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় দেড় কোটি কাঁচা ইট তৈরি করে শুকানো হচ্ছিল খোলা মাঠে। কিন্তু গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় কাঁচা ইট ভিজে গলে মাটির সঙ্গে মিশে গেছে। সেভেন বি ব্রিকস নামের ইটভাটার মালিক আবু জাহিদ বলেন, ‘মাঠে রাখা পনেরো লাখ ইট মাটির সঙ্গে মিশে গেছে। এতে আমার লোকসান হয়েছে প্রায় ২২ লাখ টাকা।’
এসবি ইটভাটার ব্যবস্থাপক মো. মুকুল বলেন, ‘ভাটায় ৩১ লাখ কাঁচা ইট মাঠে স্তূপ করে রাখা হয়েছিল। বৃষ্টিতে প্রায় ২৫ লাখ টাকার ইট মাটির সঙ্গে মিশে গেছে। এসব মাটি অপসারণ করে নতুন করে ইট তৈরির জায়গা করতে শ্রমিকের পাঁচ-ছয় লাখ টাকা দিতে হবে। সব মিলিয়ে আমাদের ৩৫-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এমবি ভাটার মালিক মো. শাহজাহান বলেন, ‘মাঠে ২০ লাখ ইট ছিল। পানিতে গলে গিয়ে নষ্ট হওয়া আর শ্রমিক মজুরি মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।’ একইভাবে আরাজি উজ্জলকোঠা গ্রামের নরেশ চন্দ্র রায়ের আট লাখ, সিন্দুরনা গ্রামের ভাটা মালিক বেলাল হোসেনের ১৯ লাখ, বড় গড়গাঁও ইটভাটার মালিকের ১৫ লাখ, ভেলাতৈড় গ্রামের ভাটা মালিক বজলার রহমানের দেড় লাখ টাকা এবং বৈরচুনা এবি ভাটার মালিকের ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় ইটের দাম বেড়ে গেছে। দৌলতপুর গ্রামের মফিজউদ্দীন বলেন, ‘দুই দিন আগে প্রতি হাজার ৩ নং ইটের দাম ৫ হাজার ৩০০ টাকা ছিল। গতকাল ওই ইটের দাম ৬ হাজার টাকা হয়ে গেছে।