বৃষ্টিতে প্লাবিত ফেনী শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

ফেনীতে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে প্লাবিত হয়েছে শহরের নিম্নাঞ্চল ও সড়কগুলো।

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

সকালে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রায় তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। একাডেমি থেকে সদর হাসপাতাল সড়ক, শান্তি কোম্পানি সড়ক, নাজির রোড, পেট্রোবাংলা রোডসহ বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

সময়মতো পৌর কর্তৃপক্ষ শহরের নর্দমাগুলো পরিষ্কার না করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

তবে ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলে উদ্দিন হাজারী বাদল ড্রেন পরিষ্কার না করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গত কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারণে সাময়িকভাবে এটা হয়েছে। পৌর কর্তৃপক্ষ সব সময় ড্রেনগুলো পরিষ্কার রাখার চেষ্টা করে।