বৃষ্টিতে প্লাবিত যশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে ডুবে গেছে শহরের বেশির ভাগ এলাকা। শহরের শংকরপুর, বেজপাড়া, খড়কি-কারবালা এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ছবিগুলো তুলেছেন এহসান-উদ-দৌলা।

ছবি: এহসান-উদ-দৌলা।
ছবি: এহসান-উদ-দৌলা।

বৃষ্টিতে একান্ত প্রয়োজনে অনেককে ছাতা নিয়ে বের হতে দেখা গেছে। ছবিটি রোববার দুপুরে যশোর শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তোলা।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

রোববার ভোর থেকে প্রবল বর্ষণে ডুবে গেছে যশোর ফায়ার সার্ভিস স্টেশন। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

বৃষ্টির পানি ও নর্দমার পানি একাকার হয়ে গেছে। পানি বেশি হওয়াতে সড়কে মাছ শিকারে ব্যস্ত শহরের নাজির শংকরপুর এলাকার সাদেক দারোগার মোড়ের সাধারণ মানুষ।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

ডুবে যাওয়া সড়কে নছিমন নিয়ে নিজের তৈরি রেইনকোট পরে যাচ্ছেন এক চালক।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

শহরের রেলরোড এলাকার খাদ্যগুদাম এলাকায় হাঁটুপানি জমেছে।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

শহরবাসীকে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি ভেঙে চলতে হয়েছে।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

যশোর শহরের বেজপাড়া কবরস্থানের সামনেও জমেছে পানি।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

ঘরে ঢুকে পড়া পানি সেঁচায় ব্যস্ত এক বাসিন্দা। ছবিটি নগরের নাজির শংকরপুরের জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা।