বৃষ্টিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষকে শ্রাবণ মাসের প্রথম দিনে বৃষ্টির বাগড়ায় ভোগান্তিতে পড়তে হয়। গতকাল শনিবার সকাল সাতটা থেকে উপজেলাজুড়ে বৃষ্টি শুরু হয়। গতকাল পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। বৃষ্টির কারণে অনেকে কেন্দ্রে যেতে পারেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আমিমুল এহসান তৌহিদ বলেন, যেসব শিশুকে গতকাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়নি তাদের খোঁজ করে পরে ক্যাপসুল দেওয়া হবে। এদিকে ১০ জুলাই থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ষাণ্মাসিক পরীক্ষা শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দেখা যায়।