বৃষ্টিতে স্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই দিনের প্রচণ্ড গরমের পর গতকাল শনিবার বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাবাসীর মনে। ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সকাল আটটার দিকে শুরু হয় বৃষ্টি। পরে আরও কয়েক দফায় বৃষ্টি হয়। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পায় মানুষ। রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার আসাদুল আলম বলেন, প্রচণ্ড গরমে এ এলাকার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছিল। গতকাল বৃষ্টি স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে।