বৃষ্টিতে স্বস্তি যশোরের হ্যাচারিপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের বৃষ্টিপাতের পর দেশের বৃহত্তম রেণু পোনা উৎপাদন এলাকা যশোরের চাঁচড়া মৎস্যপিল্লতে স্বস্তি ফিরেছে। মাছের পোনা উৎপাদনকারী, ব্যাপারী ও চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায় চাঙাভাব ফেরায় আনন্দিত হ্যাচারির মালিক ও চাষিরা।
জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী বলেন, দেশে মোট চাহিদার ৪০ শতাংশ রেণু পোনা উৎপাদন হয় যশোরে। অতি তাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছিল। বৃষ্টির কারণে তাপমাত্রা অনুকূলে থাকার কারণে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি গ্রাম-গঞ্জে পোনারও চাহিদা বেড়েছে।