বৃষ্টিতেও জমজমাট প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পাবলিক হলে প্রথমার বইমেলায় বই দেখছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার পাবলিক হলে প্রথমার বইমেলায় বই দেখছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

সকাল থেকে ঝুম বৃষ্টি। কিন্তু এর মধ্যেও গতকাল শনিবার বইপ্রেমী পাঠকেরা ছুটে এসেছেন প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমার বইমেলায়। বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকেরা বইমেলায় এসে বই কিনেছেন, ঘুরে ঘুরে দেখেছেন। ৮ আগস্ট বিকেলে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। ১৪ আগস্ট রাত আটটা পর্যন্ত চলবে এই বইমেলা।

গতকাল দুপুরে দেখা গেছে, বইমেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ পছন্দের বই খুঁজছেন মেলায়। মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।

বইমেলায় কথা হয় জেমিনা সাত্তার নামের এক কলেজছাত্রীর সঙ্গে। তিনি বলেন, প্রথমার বইমেলায় মনের খোরাক মেটানোর বইগুলো পাওয়া যায়।

এ কারণে বৃষ্টির মধ্যেও তিনি মেলায় এসেছেন।

কলেজছাত্র সাইফুদ্দিন বলেন, প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধের নায়কেরা বইটি কিনেছেন।

প্রথমা প্রকাশনের সহকারী ব্যবস্থাপক জাকির হোসাইন বলেন, কক্সবাজারে দ্বিতীয়বারের মতো প্রথমার বইমেলা চলছে। গতবারের মতো এবারও পাঠক ও ক্রেতাদের সাড়া বেশ ভালো। কমিশন বেশি থাকায় বিখ্যাত লেখকদের দামি বইগুলো সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এই বইমেলা আয়োজনে সহযোগিতা দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।