বৃষ্টিভেজা সন্ধ্যায় নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘলা আকাশ। সারা দিন সূর্যের দেখা নেই। সন্ধ্যায়ও থেমে থেমে বৃষ্টি। তবু নির্ধারিত সময়ের আগেই মিলনায়তন ছিল দর্শকপূর্ণ। জ্যৈষ্ঠের খরতাপে অতিষ্ঠ নগরবাসীর জীবনে স্বস্তিজাগানিয়া এই বৃষ্টিকে উপলক্ষ করেই শিল্পী ফেরদৌস আরা পরিবেশন করলেন, ‘শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে...।’ গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শ্রোতাদের অনেকই গুনগুন করে কণ্ঠ মেলাচ্ছিলেন শিল্পীর সঙ্গে।নজরুলের গান বৈঠকি মেজাজের। তাঁর গানে প্রেম, দ্রোহ, প্রকৃতি সবই আছে। সুরে আছে রাগরাগিনী খেলা, লোকজ আঙ্গীকের সমন্বয়, কীর্তনের সংযোজনসহ বিপুল বৈচিত্র্য। শিল্পী ফেরদৌস আরা এসবই তুলে ধরছিলেন শ্রোতাদের সামনে। জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী সামনে রেখে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছিল এই গানের আসর। গতকাল সন্ধ্যায় ফেরদৌস আরা গেয়ে শোনান ‘আমায় নহে গো’, ‘তুমি যদি রাধা হতে শ্যাম’, ‘ও বন্ধু দেখলে তোমার বুকের মাঝে জোয়ার ভাটা খেলে’, ‘জনম জনম গেল আশায় পথ চাহি’, ‘নাচের নেশার ঘোর লেগেছে’, ‘পদ্মার ঢেউ রে’ ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’সহ ইত্যাদি গান। গানের ফাঁকে ফাঁকে তিনি নজরুল ও নজরুলের গান নিয়ে আলোচনা করেন। বর্ষার ঘনঘটায় সুর আর কথায় মুগ্ধ হওয়ার বাসনা বাঙালির চিরন্তন। তারই প্রকাশ ঘটল যেন কাল। শ্রোতামন হারাতে চেয়েছিল বাদল ধারায়। শিল্পী ফেরদৌস আরাও নিরাশ করেননি দর্শকদের।বালুছায়ার শিল্পকর্মপ্রবীণ শিল্পী আমিনুল ইসলাম হাসিমুখেই বললেন, ‘আজ আমি ছাত্র। আমিই শিখব।’ তারপর নানা প্রশ্ন করলেন, ‘আচ্ছা, বালি দিয়ে আঁকা ছবি কত বড় করা যায়? যেকোনো মাপের ক্যানভাসে করা যায়? কত রকম রঙের ব্যবহার করা যায়?’ প্রশ্ন করলেন যাঁকে, তিনি তাঁরই আশির দশকের ছাত্র শিল্পী আজিজ শরাফী।গতকাল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আজিজ শরাফীর নব-উদ্ভাবিত ‘বালুছায়া’ মাধ্যমে আঁকা সাম্প্রতিক চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন হলো। সেই সঙ্গে এই মাধ্যমের ওপর একটি ড্রইং কর্মশালাও শুরু হয়। প্রদর্শনী ও কর্মশালার উদ্বোধন করেন শিল্পী আমিনুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে আজিজ শরাফী সহজ পদ্ধতিতে ‘বালুছায়া’ মাধ্যমে চিত্রকর্ম এঁকে দেখান। এর আগে বালু দিয়ে অনেক ক্ষণস্থায়ী ভাস্কর্য দেখা গেলেও চিত্রকর্মের দেখা মেলেনি বললেই চলে। আজিজ শরাফী ছোট্ট ক্যানভাসে প্রথমে তুলি পানিতে হালকা ভিজিয়ে আঁচড় দিলেন। এরপর সেই তুলিতে আঠা লাগিয়ে সেই ভেজা জায়গার ওপর প্রলেপ দিলেন। একটা প্লাস্টিকের পাত্রের মুখ কেটে ছাঁকনি বানিয়েছেন। সেই ছাঁকনির ওপর কালো বালু। বালু ছেঁকে ফেললেন আঠা লাগানো সেই জায়গায়। ব্যস! হয়ে গেল ‘বালুছায়া’ মাধ্যমে চিত্রকর্ম। এই প্রথমবার দেখে শিল্পী আমিনুল ইসলাম নিজেই হাতে তুলে নিলেন তুলি, আঠা আর বালু। নিজেই এঁকে ফেললেন চিত্রকর্ম। আর এর মধ্য দিয়েই উদ্বোধন হলো এই চিত্র প্রদর্শনী ও কর্মশালার।এ সময় ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি শিল্পী মনিরুল ইসলাম জানালেন, শিল্পী আজিজ শরাফী একসময় ছিলেন চট্টগ্রাম চারুকলা ও পরবর্ত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক। এরপর কানাডায় চলে যান বৃত্তি নিয়ে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশবার্ন বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক। দেশে এসে তিনি তরুণ শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন। ২৫ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী ও কর্মশালা। কর্মশালায় ৬০ জন তরুণ ও শিক্ষানবিশ শিল্পী অংশ নিয়েছেন।ফরাসি নাট্যোৎসবে সম্মাননা পেলেন চার গুণীশিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত তৃতীয় আন্তফরাসি নাট্যোৎসবের সমাপনী দিনে সম্মাননা পেলেন চারজন গুণীব্যক্তিত্ব। এঁরা হলেন কথাসাহিত্যিক শওকত ওসমান (মরণোত্তর), সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্যজন আতাউর রহমান।গতকাল জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের ডিএমজি সোহেল আর কে হোসেন, ফ্রান্সের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দি অ্যাফেয়ার্স) প্যাট্রিক ব্রানকো। সম্মানিত অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক সালিহা লেফার্ভ। সভাপতিত্ব করেন সহকারী পরিচালক জ্যাক বুনো। উপস্থাপনা করেন নাটুকে নাট্যদলের প্রধান আল নোমান।অনুষ্ঠানে কথাসাহিত্যিক শওকত ওসমান মরণোত্তর সম্মাননা পুরস্কার নিয়েছেন তাঁর ছেলে বুলবন ওসমান।সম্মাননা প্রদান শেষে প্রদর্শিত হয় নাটক ড্রামস অন দ্য ড্রাম। নাটকটি অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। পরিবেশন করে ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। নাটকটির পটভূমি গড়ে উঠেছে দশম শতাব্দীর মধ্য চীনের বন্যাদুর্গত মানুষকে নিয়ে। হঠাৎ বন্যা আক্রান্ত হয় মধ্য চীন। দুর্যোগ মোকাবিলার জন্য শহর রক্ষার স্বার্থে একটি বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিপন্ন হয়ে পড়ে ছোট একটি গ্রাম। স্থানীয় চাষিরা সার্বক্ষণিক নজরদারি এবং গ্রামবাসীকে সতর্ক করার জন্য একটি ড্রাম দল গঠন করেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।