বৃষ্টিমুখর রাজধানী

কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। এর মধ্যেই রয়েছে আলাদা এক ছন্দ। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় বৃষ্টিতে এক আনারস বিক্রেতা। ছবিটি আজকের (২৭.০৬. ১৫)।

সদরঘাট এলাকায় দোকানের সামনে বৃষ্টির কারণে জলাবদ্ধতা।

বৃষ্টি থেকে রক্ষা পেতে প্লাস্টিকের শিটে গা মুড়িয়ে নিয়েছেন রিকশাচালক। ছবিটি সদরঘাট এলাকা থেকে তোলা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় নৌকার যাত্রীরা।

পলিথিনের শিট মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা।

টানা বৃষ্টিতে দেখা দেওয়া জলাবদ্ধতায় দুর্ভোগে যানবাহনের যাত্রীরা। ছবিটি সকালে মুগদা এলাকার টিটিপাড়া থেকে তোলা।

ঝিরি ঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় রিকশার যাত্রীরা। ছবিটি দুপুরে ধানমন্ডি এলাকা থেকে তোলা।

জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে ফুটপাতের দোকান থেকে কেনাকাটা সারছেন পথচারিরা। ছবিটি মতিঝিল এলাকা থেকে তোলা।

ছাতা মাথায় বাসের জন্য অপেক্ষা।