বৃষ্টির দেখা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে। কিন্তু আজ মঙ্গলবার ষষ্ঠ দিনেও বৃষ্টির দেখা নেই। গত ২৪ ঘণ্টায় দেশে সিলেট ছাড়া আর কোথাও বৃষ্টি হয়নি। গত রোববার নয় মিলিমিটার বৃষ্টি হলেও গতকাল সোমবার সারা দেশে মাত্র এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রাজশাহীর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা গড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় তাপমাত্রা ছিল কিছুটা কম, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।