বৃষ্টির মধ্যেও ইডেনের শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা গতকাল কলেজের সামনে সংহতি সমাবেশ করেন  ছবি: প্রথম আলো
ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা গতকাল কলেজের সামনে সংহতি সমাবেশ করেন ছবি: প্রথম আলো

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। খারাপ আবহাওয়ায় আসেননি আমন্ত্রিত কোনো অতিথি। তার পরও আটকে থাকেনি আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে প্রায় দেড় শ শিক্ষার্থী ছাতা মাথায় রাস্তায় নেমে আসেন।
গতকাল সোমবার ইডেনকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুধু শিক্ষার্থীরাই সমাবেশ করেন। কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ সমাবেশে ২২টি বিভাগের প্রতিনিধিরা বক্তব্য দেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিনা শিকদার ও মনীষা চক্রবর্তী সংহতি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ‘ইডেন কলেজ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার সব যোগ্যতা রাখে। কলেজের শিক্ষার্থী সংখ্যা, আয়তন, হল ও ঐতিহ্য সবকিছু বিবেচনা করে একে স্বায়ত্তশাসন দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট থেকে মুক্ত হতে পারবেন শিক্ষার্থীরা।’ নারী শিক্ষায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ইডেনকে প্রতিষ্ঠা করতে একে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার আহ্বান জানান তাঁরা। সমাবেশ থেকে ২০ ফেব্রুয়ারি একই দাবিতে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়।