বৃহত্তর কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০১৪ সালে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বরের মধ্যে জিসিএইচপিএফ, ৮৫/১/এ পুরানা পল্টন লাইন (পঞ্চম তলা), ঢাকা-১০০০-এ চেয়ারম্যান মাহবুবুর রহমান অথবা মহাসচিব মফিজুর রহমান খান বরাবর আবেদন করতে অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানের ই-মেইলেও ([email protected]) আবেদন পাঠানো যাবে। প্রয়োজনে ০১৭১৩০০৩৫০৬ অথবা ০১৮১৭১০৫৪৫৩ নম্বরে ফোন করা যাবে। আবেদনপত্রে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলাফলের ফটোকপি, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল/ফোন নম্বর পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।