বৃহত্তর খুলনা সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর খুলনা সমিতির ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনের ফলাফল ৩০ জানুয়ারি ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান সভাপতি, টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক (ফ্যাইন্যান্স) শেখ মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক ও চৌকস প্রিন্টার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটির মোট ৩৯ জন সদস্য। নির্বাচন পরিচালনা করেন বিদায়ী কমিটির সভাপতি শেখ শাফী আহমেদ, সাধারণ সম্পাদক শেখ আওসাফুর রহমান ও কোষাধ্যক্ষ মো. আবু জাফর মিঞা। সমিতির ভবনে শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মো. শহীদুল্লাহ, সমিতির সাবেক সভাপতি খন্দকার তকদির হোসেন, মো. ফখরুদ্দিন, মোস্তা গাওছল হক ও কাজী মোজাহার আলী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।