বৃহত্তর চট্টগ্রামে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে এই কর্মসূচি দেওয়া হয় বলে জামায়াতের নেতারা জানিয়েছেন।চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে না দেওয়া, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়।নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামী গতকাল বৃহস্পতিবার সমাবেশ করার আবেদন করেছিল। প্রশাসন এই আবেদনে সাড়া দেয়নি। এ ছাড়া, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর ও জেলা ছাড়াও কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।মোহাম্মদ উল্লাহর দাবি, জামায়াতের দলীয় কার্যালয় চন্দনপুরায় এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে কোনো সাংবাদিককে ডাকা হয়নি। তবে নিজেদের সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ বিভিন্ন টিভি চ্যানেলের স্থানীয় কার্যালয়ে সরবরাহ করেছে জামায়াত।