বৃহত্তর ফরিদপুর নার্সেস কল্যাণ সমিতির কমিটি
ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা তথা বৃহত্তর ফরিদপুরের নার্সিং পেশায় নিয়োজিতদের কল্যাণে ‘বৃহত্তর ফরিদপুর নার্সেস কল্যাণ সমিতি’র ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বিদেশে কর্মরত সেবক-সেবিকাদের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মো. আনিছুর রহমান। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল হান্নান মিয়াকে। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার এবং বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাবিনা শারমিন। বিজ্ঞপ্তি।