বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের কমিটি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ২০১৭-১৯ সালের কেন্দ্রীয় কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ চেয়ারম্যান এবং রাশেদুল হাসান শেলীকে সংগঠনটির মহাসচিব পুনর্নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ১২৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি