বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া তাঁর আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান, সকাল নয়টায় চেয়ারপারসন তাঁর গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন: কাল আদালতে হাজিরা দিতে পারেন খালেদা জিয়া