বৃহস্পতিবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সারা দেশে তিন দিনের হরতালে হত্যা-গ্রেপ্তার-হামলা-মামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দেশে সব মহানগর, জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
মির্জা ফখরুল বলেছেন, ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। আজ রাতে স্থায়ী কমিটির যে বৈঠক আছে তা থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।
এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পর হরতালে নিহত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর।