বৃহস্পতিবার বিক্ষোভ শুক্রবার গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। পরদিন শুক্রবার হরতালে নিহত ব্যক্তিদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করবে দলটি। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।
রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান প্রমুখ।