বৃহস্পতিবার মুক্তাঙ্গন ও আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুক্তাঙ্গন ও এর আশপাশের এলাকায় কাল বৃহস্পতিবার সব ধরনের সভা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ৫ মে ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।নিষেধাজ্ঞার এলাকাগুলো হলো পল্টন ময়দান, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, ফুলবাড়িয়া, শাপলা চত্বর, সেগুনবাগিচা, দৈনিক বাংলা মোড় ও রমনা এলাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), মুক্তিযোদ্ধা যুব কমান্ড, সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও যাত্রাবাড়ী ব্যবসায়ী মালিক বহুমুখী সমবায় সমিতি মুক্তাঙ্গনে সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে। পরস্পরবিরোধী দলগুলো একই সঙ্গে কর্মসূচি দেওয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেখানে সমাবেশ, মানববন্ধনসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম গত রাতে বলেন, ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়, নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ও সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিলের দাবিতে ৫ মে বেলা সাড়ে তিনটায় মুক্তাঙ্গনে তাঁদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ওই সমাবেশ পণ্ড করতেই পুলিশ এ কাজ করেছে।