বৃহস্পতিবার রোজা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান মাস শুরু হবে। আজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। মাহে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আজ ২৯ শাবান বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখতে পাওয়া যায়নি। কাল বুধবার ১৪৩৪ হিজরি বর্ষের পবিত্র শাবান মাস পূর্ণ হবে ৩০ দিনে। তাই বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মহিউদ্দিন মজুমদার প্রথম আলো ডটকমকে এ কথা জানান।