বৃহস্পতিবারের মধ্যে সীতাকুণ্ডে রেলের বিকল্প লাইন চালুর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত রেলসেতুর পাশে আরেকটি লাইন আগামী বৃহস্পতিবারের মধ্যে চালু করতে নির্দেশ দিয়েছেন রেলের মহাপরিচালক মো. আবু তাহের। গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত রেলসেতু পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন। এ সময় রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ জুনের প্রবল বর্ষণে সৃষ্ট পানির তোড়ে ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী দ্বৈত লাইনের ৩৪ নম্বর সেতুর একটি ধসে যায়। আর অন্যটি দেবে গেলে চট্টগ্রামের সঙ্গে প্রায় ৫০ ঘণ্টা সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ডাউন লাইনের (চট্টগ্রাম অভিমুখী) সেতুটি মেরামত করা হলে সীমিত আকারে ট্রেন যোগাযোগ চালু হয়।