বৃহস্পতিবারের হরতাল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে আত্মসমর্পণের পর আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোয় কাল বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও সম্মিলিত ইসলামী দলসমূহ। তবে এর পরিবর্তে নতুন কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন।

ইসলামী ঐক্যজোট এ বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় দলের লালবাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।