বেঁচে গেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়েও প্রাণে বেঁচে গেছেন ঢাকার ধানমন্ডি এলাকার এক তরুণী। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আলী আজগর জানান, লঞ্চটি ঢাকা থেকে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি চাঁদপুরের মোহনপুর এলাকায় এলে ওই তরুণী সবার সামনেই নদীতে ঝাঁপ দেন। তিনি সাঁতার জানেন না এবং ডুবে যাচ্ছেন দেখে আশপাশের জেলেরা তাঁকে উদ্ধার করেন। পরে লঞ্চটিতে তুলে তাঁকে চাঁদপুরে নিয়ে আসা হয়।