বেঁচে গেলেন দুই বাংলাদেশি ক্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সাগরে গতকাল শুক্রবার কম্বোডিয়ার একটি কার্গো জাহাজডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। একই জাহাজে থাকা বাংলাদেশি দুই ক্রুসহ সাতজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর ইউএনবির।
জাপান সাগরের আমরি উপকূল থেকে ১৮ কিলোমিটার দূরে ‘মিং গুয়াং’ নামের ওই কার্গোটি ডুবে যায়। হেলিকপ্টার দিয়ে কার্গোর ১০ ক্রুকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
নিহত তিনজনের মধ্যে দুজন চীনের ও অপরজন কম্বোডিয়ার নাগরিক। বেঁচে যাওয়া ক্রুদের মধ্যে বাংলাদেশি দুই ক্রু ছাড়া অন্য পাঁচজন চীনের নাগরিক।
কার্গোটি দক্ষিণ কোরিয়া থেকে হোক্কাইডো দ্বীপে যাচ্ছিল।