বেইজিং আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশ
চীনের সর্ববৃহৎ শিল্পকলা উৎসব ১৫তম বেইজিং আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে ১৬ আগস্ট থেকে। প্রদর্শনীতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের মাধ্যমে এই প্রদর্শনীতে দেশের বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কনকচাঁপা চাকমা, মাকসুদা চৌধুরী, বিশ্বজিৎ গোস্বামী ও ইয়াসমিন জাহানের শিল্পকর্ম স্থান পেয়েছে। চীনের কর্মসংস্থান সংযুক্ত ফ্রন্টের ভাইস মিনিস্টার ও উৎসবের নির্বাহী পরিচালক থিয়ান হেনিয়ান প্রদর্শনীর উদ্বোধন করেন।প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনসহ বিভিন্ন দেশের ১৫০টির অধিক গ্যালারি ও সংস্থা অংশ নিয়েছে।প্রদর্শনী উপলক্ষে শিল্পী কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল, বিশ্বজিৎ গোস্বামী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী চীন সফর করছেন। প্রদর্শনী ২০ আগস্ট পর্যন্ত চলবে।