বেইজিং চারুকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ১৬ আগস্ট থেকে বেইজিংয়ের চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হচ্ছে ১৫তম বেইজিং আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষে আমন্ত্রিত হয়ে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস অংশ নিচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশের সাতজন শিল্পীর ৩০টি শিল্পকর্ম স্থান পাবে। বাংলাদেশ বুথে শিল্পকর্মগুলো প্রদর্শিত হবে। প্রদর্শনীতে বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল, ইয়াসমিন জাহান ও বিশ্বজিৎ গোস্বামীর শিল্পকর্ম থাকবে। শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে তেলরং, অ্যাক্রিলিক, ড্রইং ও ভিডিও উপস্থাপনা। বিশ্বের বিভিন্ন দেশের ৮০টি গ্যালারি এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ২০ আগস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী। বিজ্ঞপ্তি।