বেইলি রোডের নার্সারি রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইলি রোডের বন বিভাগের নার্সারিতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স করার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বেইলি রোডের সরকারি নার্সারি রক্ষা আন্দোলনের উদ্যোগে গতকাল রোববার এক নাগরিক সমাবেশে এই দাবি করা হয়। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, নার্সারিটি ধ্বংস করা সরকারের অযৌক্তিক ও হঠকারী সিদ্ধান্ত। নার্সারি রক্ষা আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইফমা হোসেন, জাবেদ জাহান, আমিনুর রসুল প্রমুখ। বিজ্ঞপ্তি।