বেইলি রোডের সরকারি নার্সারি রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেইলি রোডের সরকারি নার্সারিটি রক্ষা এবং একে আরও আধুনিকায়ন করার দাবি জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও গ্রিন ভয়েস আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।
অন্য দাবির মধ্যে আছে নার্সারিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, রাজধানীতে আরও সরকারি নার্সারি স্থাপন করতে হবে, রাজধানীর সব উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ রক্ষা করতে হবে।
প্রসঙ্গত, নার্সারি সরিয়ে এখানে একটি আদিবাসী কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সমাবেশে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আদিবাসীরাও নার্সারি ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে মনে করি না।’ তিনি সরকারকে অন্য কোথাও কমপ্লেক্স করার পরামর্শ দেন।
প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, নার্সারিটি ৯০ বছর ধরে আছে। এখান থেকে বছরে ১০ লাখ চারা সরবরাহ করা হয়।