বেইিল সেতু ভেঙে খাদে, সিঙ্গাইর-হেমায়েতপুর যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইয়ের ভূমদক্ষিণ এলাকায় ভেঙে পড়া বেইলি সেতু l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জের সিঙ্গাইয়ের ভূমদক্ষিণ এলাকায় ভেঙে পড়া বেইলি সেতু l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের ভূমদক্ষিণ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে একটি বেইিল সেতু ভেঙে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। এর পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ওই যানবাহনের দুই চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঢাকা থেকে সিঙ্গাইরগামী পাথরবোঝাই একটি ট্রাক ভূমদক্ষিণ এলাকায় বেইিল সেতুতে ওঠার পরপরই তা ভেঙে খাদে পড়ে যায়৷ এ সময় ওই ট্রাকের পেছনে থাকা একটি পিকআপ ভ্যানও খাদে পড়ে যায়৷ এ ঘটনায় ওই দুটি গাড়ির চালকসহ পাঁচজন আহত হন৷ এ সময় এলাকাবাসী তাঁদেরকে উদ্ধার করে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি৷
এলাকাবাসীর অনেকে জানান, সেতুটি ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে সিঙ্গাইরের সড়ক যোগাযোগব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে৷ উপজেলার মানিকনগর ও জামির্ত্তা হয়ে কমপক্ষে ১৫ কিলোমিটার ঘুরে কাঁচা-পাকা রাস্তায় দু-একটি যানবাহন চলাচল করছে। হরিরামপুর উপজেলাসহ জেলার দক্ষিণাঞ্চলের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে৷ তাদের জেলা সদর হয়ে ২০-২৫ কিলোমিটার ঘুরে ঢাকায় যেতে হচ্ছে।
সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় কৃষক ও সবজিচািষরাও পড়েছেন বিপাকে। সিঙ্গাইরের উৎপাদিত বিভিন্ন সবজি ট্রাক ও পিকআপ ভ্যানে করে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হতো৷ সেতুটি ভেঙে যাওয়ায় বেশি পরিবহন-খরচ দিয়ে ও অতিরিক্ত পথ ঘুরে এসব সবজি ঢাকায় পাঠানো হচ্ছে। সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগেও ট্রাক উঠতে গিয়ে এই সেতুটি ভেঙে পড়ে যায়। এরপর পুরোনো লোহার পাত দিয়ে আবার বেইিল সেতুটি নির্মাণ করা হয়৷ মজবুত না হওয়ার কারণেই আবারও তা ভেঙে পড়ে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সুবজ উদ্দিন খান বলেন, সেতুটির ওপর দিয়ে সর্বোচ্চ ১৫ টন ওজন নিয়ে যানবাহন চলাচলের অনুমতি রয়েছে৷ কিন্তু পাথরবোঝাই প্রায় ৪০ টন ওজনের ওই ট্রাকটি পার হওয়ার কারণে সেতুটি ভেঙে পড়ে৷ তিনি বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য শিগগিরই ওই সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হবে৷