বেকার নার্সদের অনশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা বাস্তবায়নের আশ্বাসে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন আগামী এক মাসের জন্য আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পক্ষে তাঁর প্রতিনিধি সেবা পরিদপ্তরের পরিচালক কাজী মোস্তাফা সারোয়ার, প্রকল্প পরিচালক তাসলিমা বেগম এবং বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন শহীদ মিনারে গিয়ে আগামী এক মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের কথা জানান।