প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মসংস্থান ব্যাংক ফরিদপুর অঞ্চলের উদ্যোগে গত মঙ্গলবার গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী শাখার মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলাদের ঋণের চেক দেওয়া হয়েছে৷ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২৯ জনের মধ্যে এ চেক বিতরণ করা হয়৷ কর্মসংস্থান ব্যাংক ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক জাহিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহাম্মদ চৌধুরী এবং ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান৷ অনুষ্ঠানে ১৭ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়৷ বিজ্ঞপ্তি৷