বেকারি পণ্যে ভেজাল, মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া পাম তেলে বেকারি পণ্য তৈরি, ভেজাল মেশানো ও অপরিচ্ছন্নতার অভিযোগে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের এক বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে নগরের লালখান বাজার হাই লেভেল রোড এলাকার নিউ সুইচ কেয়ার বেকারির কারখানায় এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, খুবই অপরিচ্ছন্ন পরিবেশে কারখানাটিতে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। মেঝের ওপর ডালডা ফেলে রাখা হয়েছে। আবার সেই ডালডায় চিনি মিশিয়ে মাখন বানানো হয়। বেকারিটিতে বেশ কিছু ছত্রাক যুক্ত খাবারও পাওয়া গেছে। বেশির ভাগ পণ্যের মোড়কেই উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ নেই। এসব কারণে বেকারিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪০ লিটার পোড়া তেল ও ১৫ কেজি বেকারি পণ্য জব্দ করে পাশের নালায় ফেলে দেওয়া হয়েছে।