বেকারি মালিক সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) ও জেল-জরিমানা কমানো, চাঁদাবাজি ও খুচরা পয়সাসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কুড়িগ্রাম জেলা শাখা মতবিনিময় সভা করেছে। গতকাল বৃহস্পতিবার শহরের হোটেল অর্ণব প্যালেসের হলরুমে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারি। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বরুণ কুমার সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল ভৌমিক, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি রহমত আলী প্রমুখ। বক্তারা সমস্যার সমাধান না হলে শিগগিরই ব্যাপক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।