প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল বাজার এলাকার ভাই ভাই বেকারি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন গতকাল বৃহস্পতিবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ নিয়ে গত তিন দিনে তিনটি বেকারি সিলগালা করা হলো। রুহুল আমীন প্রথম আলোকে বলেন, কারখানাটির বিএসটিআইয়ের লাইসেন্স নেই। অভিযানের সময় উৎপাদিত খাদ্যপণ্যের ওপর ময়লার স্তর, মাছি ও পোকামাকড় পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস না করে সেগুলো পুনরায় বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছিল। এ কারণে বেকারির মালিক শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি