বেকারি, হোটেল ও ওষুধের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গত বৃহস্পতিবার একটি বেকারি, দুটি হোটেল ও ওষুধের একটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ওষুধ রাখায় এ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
উপজেলার নতুন বাজারের হাবিব বেকারিকে ২০ হাজার টাকা, নিকলী পুরাতন বাজারের আপগেউট হোটেলকে ৫০০, কাজল হোটেলকে ৫০০ ও মনোরঞ্জন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।