বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার দায়ে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার একটি বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।‘মধুবন অ্যান্ড কোং’ নামের ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানার পরিবেশ পরিচ্ছন্ন করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত।