বেকারির তেলে ভাসছিল তেলাপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিজাত পণ্য তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে বিকাশ চন্দ্র দাস বলেন, পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তামান্না বেকারিকে ২০ হাজার টাকা, প্রগতি বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪০ হাজার টাকা, জাফর বেকারিকে ১০ হাজার টাকা এবং মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে তামান্না বেকারিতে ব্যবহৃত পাম তেলে মৃত তেলাপোকা ভাসছিল।

অভিযানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়েজ উল্যাহ।