বেক্সিমকো গ্রুপের টেকনিশিয়ান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় গতকাল শনিবার বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সামিউল ইসলাম খান (৩০) নিহত হয়েছেন। তিনি বেক্সিমকো গ্রুপের সিনিয়র টেকনিশিয়ান। তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে।আশুলিয়া থানার সূত্র জানায়, সামিউল ছুটি কাটিয়ে গতকাল বাড়ি থেকে কর্মস্থল আশুলিয়ায় ফিরছিলেন। বাইপাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে তাঁকে বহনকারী অটোরিকশাকে বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দেয়। সামিউল অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।