বেক্সিমকো ফার্মার বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০১২ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে গত বছরের সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা জানানো হয়।সম্মেলনে জানানো হয়, কোম্পানির বিক্রয় প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়ছে এবং দেশের ওষুধ শিল্পের বিকাশে তারা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বর্তমানে কোম্পানিটি পাঁচ শতাধিক জেনেরিক ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে।বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালন সাংসদ নাজমুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা বিক্রয়কর্মীদের গত বছরের সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।